শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটি

সিটিজেন জার্নাল ডেস্ক

শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে ডিসেম্বরে টানা দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ১২ দিন, মাদ্রাসায় ১৫ দিন এবং কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে ১৮ দিন পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। প্রতিষ্ঠানভেদে ছুটি শুরুর ও শেষের তারিখে পার্থক্য রয়েছে।
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ১২ দিন
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ শুরু হবে। ছুটি শেষ হবে ২৯ ডিসেম্বর।
উচ্চমাধ্যমিকে ছুটি ১৮ দিন
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার ছুটির তালিকা অনুযায়ী, কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটি রয়েছে। অন্যদিকে ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে বিজয় দিবস থেকে শুরু করে সাপ্তাহিক ছুটিসহ কলেজের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা টানা ১৮ দিনের ছুটি ভোগ করতে পারবেন।
মাদ্রাসায় ছুটি ১৫ দিন
সরকারি ও বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় ১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। ছুটির আগে ও পরে দুই দিন করে সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে মাদরাসায় টানা ১৫ দিনের ছুটি থাকবে।
ছুটির তালিকায় প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত ২ দিনের ছুটি প্রয়োগের সুযোগ রয়েছে। কোনো প্রতিষ্ঠান এ ছুটি ব্যবহার করলে সেখানকার শিক্ষক-শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের চেয়ে আরও ২ দিন বেশি অবকাশ কাটাতে পারবেন।

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা