গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ পুলিশের

গাজীপুর সংবাদদাতা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে আবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করছেন পোশাক শ্রমিকরা। তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে কিছু শ্রমিক দলবদ্ধ হয়ে মিছিল নিয়ে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটলেও এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
এদিকে, পরিস্থিতি বিবেচনায়, গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি, পল্লী বিদ্যুৎসহ আশপাশের এলাকার ৮টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, জেলায় শিল্পাঞ্চলের পরিস্থিতি অন্যদিনের তুলনায় স্বাভাবিক। বিভিন্ন এলাকায় কারখানা চালু রয়েছে। শ্রমিকরাও কাজ করছে। উৎপাদন স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

গাজীপুরে কারখানায় হামলা-ভাঙচুর, শ্রমিক বিক্ষোভে ৮৭ কারখানা বন্ধ