শিরোনাম

বুধবার হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

দিনাজপুর সংবাদদাতা
দিনাজপুর সংবাদদাতা
বুধবার হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
হিলি স্থলবন্দর

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল বুধবার (৫ আগস্ট) দিনাজপুরের হিলি স্থলবন্দরে একদিনের জন্য ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এদিন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাহিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা, আগামীকাল ৫ আগস্ট বাংলাদেশ সরকার সাধারণ ছুটি ঘোষণা দিয়েছে। এর ফলে ৫ আগস্ট হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) থেকে যথারীতি বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

/এফআর/

বিষয়:

হিলি