এলপিজি সিলিন্ডারের দাম একলাফে বাড়লো ২৫২ টাকা

নিজস্ব প্রতিবেদক

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা, যা এতদিন ছিল ১ হাজার ৫৮৫ টাকা। সে হিসাবে দাম বেড়েছে ২৫২ টাকা।
রবিবার (৪ অক্টোবর) বিকালে এ দাম ঘোষণা করে বিইআরসি। নতুন দর সন্ধ্যা ৬টার পর থেকে কার্যকর হবে।
বিইআরসির দাবি, আন্তর্জাতিক বাজারদর বেড়ে যাওয়া, জাহাজ ভাড়া এবং এলপিজি পরিবহনের যানবাহনের ব্যবহৃত ডিজেলের দাম বাড়ায় এই বাড়তি দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মাত্র ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে গত ২২ সেপ্টেম্বরের পর থেকেই বাজারে এলপিজির ব্যাপক সংকট চলছে। ১ হাজার ৫৮৫ টাকার এলপিজি আড়াই হাজার টাকা পর্যন্ত বিক্রি করা অভিযোগ ক্রেতাদের।
সংশ্লিষ্টদের অভিযোগ, মধ্যপ্রাচ্য যুদ্ধ ও জাহাজ ভাড়া বৃদ্ধির কারণে বিশ্ববাজারে এলপিজির আমদানি খরচ কিছুটা বেড়েছে। এ সুযোগে অনেক অপারেটর এলপিজি মজুত করে রেখেছে। সরকারি গোয়েন্দা এজেন্সিগুলোর তথ্য অনুযায়ী-অনেক এলপিজি অপারেটর আগেভাগে তাদের ট্যাংকারে এলপিজি মজুত করেছে অথবা ৩০ সেপ্টেম্বরের আগে বঙ্গোপসাগরের সীমার কাছে এলপিজির জাহাজ ভাসিয়ে রেখেছে।
এর মধ্যে আজ ১২ কেজির প্রতি সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে বাড়িয়ে নতুন দাম ঘোষণা করলো সরকার।