সয়াবিন তেলের লিটার ২১০, শীতের সবজিতে স্বস্তি

শেখ শাহরিয়ার হোসেন

বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। তবে সেই স্বস্তি ম্লান করছে ভোজ্যতেলের বাড়তি দাম। এক লিটার বোতলজাত সয়াবিন তেলের গায়ে লেখা দাম ২০৪ টাকা। তবে তেলের দাম ২১০ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ করছেন ক্রেতারা। পাশাপাশি চাল, মাছ ও মাংসের দামও রয়েছে চড়া। ফলে সবজির দাম কিছুটা কমলেও নিত্যপণ্যের সামগ্রিক ব্যয়ের চাপে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর নয়াবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি টমেটো ১২০ টাকা, কাঁচামরিচ ৮০ থেকে ১০০ টাকা এবং শিম ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গোল বেগুন ১০০ টাকা ও লম্বা বেগুন ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে কাঁকরোল ৬০, করলা ৭০, পটল ৫০, ঢেঁড়স ৫০ থেকে ৬০ এবং কচুর মুখি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ ৪০ থেকে ৫০ টাকা এবং পেঁপে প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা মো. সুমন মিয়া বলেন, ‘শীতের সবজি বাজারে আসতে শুরু করেছে। আগের তুলনায় কিছু সবজির দাম কমেছে। সরবরাহ আরও বাড়লে দাম কমার সম্ভাবনা আছে। তবে পাইকারি বাজার থেকে যে দামে কিনতে হচ্ছে, তার সঙ্গে পরিবহন ও অন্যান্য খরচ যোগ করে বিক্রি করতে হচ্ছে।’
সবজির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও ভোজ্যতেলের দামে অস্বস্তি রয়েছে ক্রেতাদের। বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৯০ টাকা এবং বোতলজাত এক লিটার সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হচ্ছে। কিছু দোকানে বোতলের গায়ে লেখা দামের চেয়েও বেশি রাখার অভিযোগ করেছেন ক্রেতারা। ২১০ টাকা পর্যন্ত নিচ্ছেন বলে অভিযোগ তাদের।
নিত্যপণ্যের বাজার ঘুরে দেখা গেছে, আলুর কেজি ৩০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা এবং রসুন ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে প্রতি কেজি মোটা চাল ৫০ থেকে ৫৫ টাকা, আটাশ চাল মানভেদে ৫৬ থেকে ৬০ টাকা এবং সরু চাল ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। পোলাওয়ের চাল খোলা ১৭০ টাকা এবং প্যাকেটজাত ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মো. রাকিবুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, ‘সবজির দাম কিছুটা কমেছে, এটা ভালো দিক। কিন্তু তেল, চাল, মাছসহ অন্যান্য পণ্যের দাম তো কমছে না। একদিকে সবজি কিনে কিছু টাকা বাঁচলেও অন্য পণ্য কিনতে গিয়ে সেই টাকা আবার চলে যাচ্ছে। সাধারণ মানুষের জন্য বাজার করা এখনও কঠিন।’
মাছের বাজারেও স্বস্তি নেই। প্রতি কেজি তেলাপিয়া ২২০ টাকা, চাষের কই ২২০ এবং পাঙাশ ২৫০ থেকে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। সিলভার কার্প ২৮০ থেকে ৩৫০, মিরর কার্প ৩৫০ থেকে ৪০০ এবং মাঝারি আকারের পাবদা ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই ৩০০ টাকা, ছোট কাতলা ৫৫ টাকা এবং বড় আকারের কাতলা ৬৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
এদিকে চাষের চিংড়ি প্রতি কেজি প্রায় ৯০০ টাকা এবং বড় আকারের গলদা চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট আকারের ইলিশের দাম ৮০০ থেকে ১ হাজার টাকা, মাঝারি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ টাকা এবং বড় ইলিশ প্রায় ২ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছ বিক্রেতা আবদুল আলিম বলেন, ‘মাছের দাম মূলত পাইকারি বাজারের ওপর নির্ভর করে। সায়েদাবাদ আড়ত থেকে বেশি দামে কিনতে হলে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হয়। বড় মাছ ও ইলিশের দাম বেশি হওয়ায় সাধারণ ক্রেতারা আগের মতো কিনতে পারছেন না।’
মাংসের বাজারে আগের দাম বহাল রয়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩১০ থেকে ৩২০ টাকা এবং লেয়ার মুরগি ৩৫০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা।
নয়াবাজারে শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় কয়েকটি পণ্যে দাম কমার প্রবণতা দেখা গেলেও ভোজ্যতেল, মাছ ও মাংসের বাজারে স্বস্তি নেই। ফলে মৌসুমি সবজির দাম কমলেও নিত্যপণ্যের উচ্চমূল্যের চাপে সাধারণ ক্রেতাদের সংসারের বাজেটে বাড়তি চাপ থেকেই যাচ্ছে।

৩০ টাকা কেজিতে আজ থেকে চাল বিক্রি শুরু, পাবেন যারা
স্বর্ণের দাম ভরিতে কমলো ২১৫৮ টাকা