শিরোনাম

সকালের পর রাতেও বাড়লো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
সকালের পর রাতেও বাড়লো স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাড়ানোর পর রাতে আরেক দফা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৬৮ হাজার টাকা ছাড়িয়েছে।

বেঁধে দেওয়া দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৯৯৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৭০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার খবরে বিশ্ব বাজারেও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, এখন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ২৭৮ ডলার উঠেছে।

/টিই/