স্বপ্নর গ্রাহকদের তথ্য হ্যাক, ১৮ কোটি টাকা দাবি

নিজস্ব প্রতিবেদক

দেশের জনপ্রিয় সুপার চেইন শপ চেইন স্বপ্ন’র গ্রাহক ডেটাবেজ হ্যাক করে ১৫ লাখ মার্কিন ডলার দাবি করেছে হ্যাকাররা। গত আগস্টে হ্যাকাররা গ্রাহকদের তথ্য প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির কাছে এ অর্থ (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি টাকা) দাবি করেছিল বলে জানিয়েছে স্বপ্ন কর্তৃপক্ষ।
গ্রাহকদের তথ্য ডার্কওয়েব হয়ে এখন তা ফেসবুক ও বিভিন্ন ওয়েবসাইটে ঘুরে বেড়াচ্ছে। তাতে বিষয়টি প্রকাশ্যে এসেছে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে গ্রাহকের মোবাইল নম্বর, নাম ও কেনাকাটার তথ্য রয়েছে।
এ বিষয়ে স্বপ্নর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘হ্যাকাররা গত আগস্টে মেইল করে আমাদের ডেটাবেইস হ্যাক করার কথা জানায়। তারা ১৫ লাখ ডলার দাবি করে ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়। পুরো ডেটাবেইস অ্যাক্সেস পেতে আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধের কথা বলে। তবে আমরা পরীক্ষা করে ডেটাবেইসে আমাদের নিজস্ব অ্যাক্সেস ঠিকঠাক পেয়েছি।’
সাব্বির হাসান আরও বলেন, ‘আগস্টে হ্যাক করে হ্যাকাররা কিছু ডেটা নিয়ে থাকতে পারে। তবে আমরা তখন থেকে পুরো ডেটাবেইস আমাদের নিয়ন্ত্রণে নিয়েছি। আমাদের ডেটাবেইস এখনো সুরক্ষিত।’
তবে ঠিক কতজন গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে বা ঝুঁকির মুখে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সাব্বির হাসান নাসির। স্বপ্ন এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।
পরে এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহমুদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘স্বপ্ন’র লোকজন থানায় এসেছেন। তারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন।’
বর্তমানে দেশের ৬৩টি জেলায় ৮১২টি আউটলেট রয়েছে স্বপ্নর। প্রতিষ্ঠানটির নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৪০ লাখের বেশি।
দেশি-বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞ ও পুলিশের সিটিটিসি ইউনিটের সঙ্গে সমস্যা সমাধানে কাজ করছে জানিয়ে স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘ইতিমধ্যে সিস্টেম সুরক্ষিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।’