চব্বিশের গ্রাফিতিসহ ৫ টাকার নোট এখন বাজারে
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৬, ২০: ৫৫

বাজারে এসেছে ৫ টাকার নতুন নোট। নোটের সম্মুখভাগের বাঁ পাশে তারা মসজিদ, ঢাকার ছবি ও মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা, কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি। নোটের পেছন ভাগে গ্রাফিতি ২০২৪-এর ছবি মুদ্রিত আছে।
মঙ্গলবার (১৯ মে) অর্থ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের ৫ টাকা মূল্যমান কারেন্সি নোট মুদ্রণ করা হয়েছে। আজ থেকে বাজারে ছাড়া হয়েছে। নোটটি প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তী সময় বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।

অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত ৫ টাকার এই নোটের আকার ১১৭ মিমি x ৬০ মিমি। নোটে জলছাপ হিসেবে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’-এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ ‘5’ এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম’ রয়েছে। নোটে হালকা গোলাপি রঙের আধিক্য রয়েছে। নোটের বাঁ দিকে ২ মিমি চওড়া নিরাপত্তা সুতাটি নোটের কাগজের ভেতর প্রবিষ্ট, তা আলোর বিপরীতে ধরলে উভয় দিক থেকে দেখা যায়। এ ছাড়া নোটের সম্মুখভাগের নিচের ব্লিউইশ প্যাটার্নের ওপরের অংশে মাইক্রোপ্রিন্ট হিসেবে আনুভূমিকভাবে অসংখ্য ‘BANGLADESH’ মুদ্রিত রয়েছে।
অর্থ বিভাগ জানিয়েছে, নতুন এই ৫ টাকার নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে। এ ছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি ৫ টাকা মূল্যমান নমুনা নোট (বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে। এগুলো রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

/এফসি/

নতুন নকশার ১০০০, ৫০০ ও ১০ টাকার নোট এখন বাজারে