শিরোনাম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে কি কমবে

সিটিজেন ডেস্ক
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে কি কমবে
বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘গোল্ডপ্রাইস’ সূত্রে জানা গেছে রবিবার (২২ মার্চ) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে দরপতন হয়েছে। একদিনে ২ দশমিক ৩৬ শতাংশ পতন হয়েছে। ফলে প্রতি আউন্স সাড়ে ৪ হাজার ডলারের নিচে নেমে এসেছে।

সব শেষ আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১০৯ ডলার কমে ৪ হাজার ৪৯৪ ডলার নেমে এসেছে। একদিন আগে যা ছিল ৪ হাজার ৬০০ ডলারের ওপরে।

এক সপ্তাহ আগে গত ১৪ মার্চ প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৫ হাজার ২০ ডলার। সেই হিসেবে এক সপ্তাহে সোনার দাম প্রতি আউন্সে কমেছে ৫২৬ ডলার বা ১০ দশমিক ৫ শতাংশ। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায় দেশের বাজারেও যে কোনো সময় দাম কমানোর ঘোষণা আসতে পারে।

এদিকে, দেশের বাজারে গত বৃহস্পতিবার (১৯ মার্চ) একদিনে দুদফা সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। দুদফায় প্রতি ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৩৩৮ টাকা পর্যন্ত দাম কমানো হয়। এতে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরি কমে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায় নেমে আসে।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কারণে চলতি মাসের শুরু থেকে বিশ্ব বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। এরপর মূল্যসমন্বয় দর ওঠানামা করতে থাকে। সেই ধারাবাহিকতায় এবার বড় দরপতন লক্ষ্য করা যাচ্ছে।

/টিই/