কার্ড নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের জরুরি বার্তা

নিজস্ব প্রতিবেদক

ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এসব অননুমোদিত প্রতিষ্ঠান কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সিভিভি বা সিভিসি নম্বর সংগ্রহ করছে, যা গ্রাহকের আর্থিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদিত নয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে কার্ডের গোপনীয় তথ্য ফাঁস হয়ে জালিয়াতির ঘটনা ঘটতে পারে এবং গ্রাহকের অজান্তেই অননুমোদিত লেনদেন হওয়ার আশঙ্কা থাকে। এতে ব্যক্তিগত আর্থিক ক্ষতির পাশাপাশি পুরো কার্ড ব্যবস্থাপনাও ঝুঁকির মুখে পড়তে পারে।
এমন পরিস্থিতিতে গ্রাহকদের অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কার্ডের তথ্য না দেওয়ার এবং প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভনে না পড়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কার্ড সংক্রান্ত সেবা নিতে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত শাখা বা চ্যানেল ব্যবহার করতে বলা হয়েছে।
এ ছাড়া, কোনো অবস্থাতেই ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) বা কার্ডের গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সন্দেহজনক কোনো লেনদেন বা কার্যক্রম দেখা গেলে সঙ্গে সঙ্গে ব্যাংকের কাস্টমার কেয়ার বা হেল্পলাইনে যোগাযোগ করার জন্যও অনুরোধ করা হয়েছে।

বাণিজ্য অর্থায়নে বাড়লো ব্যাংকগুলোর সুযোগ