শিরোনাম

‘কী কারণে চাকরিচ্যুত হয়েছি, জানি না’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘কী কারণে চাকরিচ্যুত হয়েছি, জানি না’
ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত দুই কর্মকর্তা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

ইসলামী ব্যাংক পিএলসিতে পেশাদার পর্ষদ গঠন, প্রকৃত মালিকদের কাছে মালিকানা হস্তান্তর ও এস আলমকে পুর্নবাসন ষড়যন্ত্রের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর
রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

সরেজমিন দেখা যায়, চাকরিচ্যুত সাবেক ইসলামী ব্যাংক কর্মকর্তারা ব্যানার-ফেস্টুন হাতে দাঁড়িয়ে আছেন। কেউ কেউ স্লোগান দেন। উচ্চারণ করেন, ‘ব্যাংক ডাকাতের দালালেরা হুঁশিয়ার সাবধান।’

হাতে ফেস্টুন নিয়ে আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি। ছবি: সিজেডিএন টোয়েন্টিফোর
হাতে ফেস্টুন নিয়ে আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি। ছবি: সিজেডিএন টোয়েন্টিফোর

আন্দোলনকারীরা জানান, তারা এখানে চাকরি ফিরে পাওয়ার জন্য দাঁড়িয়েছেন। এস আলমের দুসরদের ব্যাংক থেকে সরাতে চায়।

মাহদী আলম সিদ্দিকী সিজেডএন টোয়েন্টিফোরকে বলেন, আমি ইসলামী ব্যাংকের একজন চাকরিচ্যুত কর্মকর্তা। চট্টগ্রাম থেকে এসেছি। আজকে আমাদের হারানো চাকরি ফিরে পেতে এখানে এসে দাঁড়িয়েছি। প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মকর্তাকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়েছিল। আমরা ব্যাংকের নিয়োগ পরীক্ষা ও পলিসি মেনেই নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম।

অবস্থান কর্মসূচি পালন করে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তারা
অবস্থান কর্মসূচি পালন করে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তারা

ইসলামী ব্যাংকের সাবেক চাকরিচ্যুত কর্মকর্তা মুনতাসির বলেন, নিয়োগ পরীক্ষা দিয়েই আমি চাকরি পেয়েছি। কী কারণে চাকরিচ্যুত হয়েছি আমি তা জানি না। চাকরি ফিরে পেতে চাই।

/এসআর/