বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের নিয়োগ বাতিল

সিজেডএন ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. আক্তার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। তার নিয়োগ বাতিলের সিদ্ধান্ত আগামী ১০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার ১০ মাস আগেই তার নিয়োগ বাতিল করা হলো।
মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এতে ড. আক্তার হোসেনের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের কথা জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে দেশের সামষ্টিক অর্থনীতি, মুদ্রানীতি এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিয়ে গভর্নর ও পরিচালনা পর্ষদকে নীতিগত পরামর্শ দেওয়ার দায়িত্ব পালন করেন তিনি।
ড. আক্তার হোসেন একজন শিক্ষক, গবেষক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত অর্থনীতিবিদ। দীর্ঘ প্রায় তিন দশক অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি। ২০২০ সালে বিশ্ববিদ্যালয়টির সহযোগী অধ্যাপক হিসেবে অবসর নেন।
পরে ২০২৪ সালে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন আক্তার হোসেন।
এর আগে ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সিঙ্গাপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আন্তর্জাতিক অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
২০০৪ সালে বাংলাদেশ ব্যাংকে বিশ্বব্যাংকের আবাসিক অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন ড. আক্তার হোসেন। ওই সময় তিনি বাংলাদেশ ব্যাংকে নীতিভিত্তিক গবেষণা কার্যক্রম চালু করার ক্ষেত্রে ভূমিকা রাখেন।
পরে ২০২৫ সালের ১ জুলাই দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ পান তিনি। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই এবার তার নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলো।