প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পুনঃঅর্থায়ন স্কিমে নতুন নির্দেশনা

সিটিজেন ডেস্ক

১০, ৫০ বা ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, আগের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক এবং সাম্প্রতিক গ্রীষ্মকালীন অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ বিতরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট (এফআইডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফশিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা বা ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রস্তাবিত ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা-২০২৫’ অনুযায়ী কৃষক স্মার্ট কার্ডধারীদের ১০ টাকার হিসাব খোলা এবং পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণে অগ্রাধিকার দিতে হবে। তবে কার্ডবিহীন প্রান্তিক ও ভূমিহীন কৃষকরাও যেন কোনোভাবে বঞ্চিত না হন, সে বিষয়েও যথাযথ ব্যবস্থা নিতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে হাওর এলাকায় পাকা ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ প্রেক্ষিতে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোণা ও ময়মনসিংহসহ হাওরাঞ্চল এবং দেশের অন্যান্য জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ প্রদানে অগ্রাধিকার দিতে হবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।