শিরোনাম

ন্যাশনাল ব্যাংকের এমডি আদিল চৌধুরীর পদত্যাগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
ন্যাশনাল ব্যাংকের এমডি আদিল চৌধুরীর পদত্যাগ
আদিল চৌধুরী

পদত্যাগ করেছেন আর্থিক সংকটে থাকা ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদিল চৌধুরী। চলতি সপ্তাহের শুরুতে ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপর থেকেইে তিনি নিয়মিত ব্যাংকের কার্যালয়ে যাচ্ছেন না বলেও জানা গেছে।

ন্যাশনাল ব্যাংক সূত্র জানায়, ২০২৫ সালের ৭ জুলাই তিন বছরের জন্য ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পান আদিল চৌধুরী। তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তার পদত্যাগের সিদ্ধান্ত এলো।

সংশ্লিষ্টরা বলছেন, আদিল চৌধুরী এমন এসময় পদত্যাগ করলেন, যখন ন্যাশনাল ব্যাংক দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। উচ্চ খেলাপি ঋণের বোঝা, ধারাবাহিক লোকসান এবং আমানত প্রত্যাহারের চাপ ব্যাংকটির সামগ্রিক কার্যক্রমকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছে।

২০২২ সাল থেকে টানা লোকসানে থাকা ব্যাংকটিতে খেলাপি ঋণ বৃদ্ধি এবং বিভিন্ন আর্থিক অনিয়মের প্রভাবে পুঞ্জীভূত লোকসানের পরিমাণ প্রায় ৮ হাজার ৯০০ কোটি টাকায় পৌঁছেছে।

/এফআর/