আগামীকাল শনিবার খোলা থাকবে ব্যাংক

আগামীকাল শনিবার খোলা থাকবে ব্যাংক
নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ছুটির আগে আগামীকাল শনিবার দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংক খোলা থাকবে। এদিন গ্রাহকরা অন্যদিনের মতোই ব্যাংকিং লেনদেন ও স্বাভাবিক সেবা নিতে পারবেন। এছাড়া পরদিন রবিবারও (২৪ মে) ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে।
জানা গেছে, পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সব ব্যাংক বন্ধ থাকবে। নিয়ম অনুযায়ী, শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও এবারের ঈদের পূর্বের শনিবার (২৩ মে) দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে, মোট সাত দিনের ছুটির পূর্বে আগামীকাল শনিবার ও পরদিন রবিবার মিলিয়ে আরও দুই দিন গ্রাহকেরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সব ধরনের লেনদেন করতে পারবেন।
এদিকে, তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানিসংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে শিল্প-সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে খোলা থাকবে। গ্রাহকরা এসব শাখায় সকাল ১০টা ১টা পর্যন্ত লেনদেন করতে পারবেন।

ঈদুল আজহার ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি