ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে মুখোমুখি অবস্থান নেয় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম ও বিভিন্ন ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা ব্যাংকটিকে এস আলম গ্রুপের প্রভাবমুক্ত রাখা, প্রকৃত মালিকদের কাছে মালিকানা হস্তান্তরসহ আমানতকারীদের স্বার্থ রক্ষার দাবিতে বিক্ষোভ করেছে।
অন্যদিকে ২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ পদে পুনর্বহালের দাবিতে অবস্থান নেন। তাদের অভিযোগ, এস আলম গ্রুপের সময়ে নিয়োগ পাওয়া এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও সনদ যাচাইয়ের পর অনেককে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে।
চাকরিচ্যুত কর্মকর্তাদের দাবি, প্রায় পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে চাকরি হারিয়ে পরিবার নিয়ে মানবিক সংকটে রয়েছেন। বকেয়া বেতন-ভাতাসহ কোনো শর্ত ছাড়াই চাকরিতে পুনর্বহাল করাই তাদের দাবি।