শিরোনাম

খেলাপি ঋণ অর্থনীতির বিষফোঁড়া : রূপালী ব্যাংক মহাব্যবস্থাপক

নিজস্ব প্রতিবেদক
খেলাপি ঋণ অর্থনীতির বিষফোঁড়া : রূপালী ব্যাংক মহাব্যবস্থাপক

খেলাপি ঋণ দেশের অর্থনীতির জন্য মারাক্তক ক্ষতিকর বিষফোঁড়া বলে উল্লেখ করেছেন রূপালী ব্যাংক পিএলসির খুলনা বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক রোকনুজ্জামান।

রূপালী ব্যাংক যশোর জোনের খেলাপী ঋণ আদায় সংক্রান্ত কর্মপরিকল্পনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি খেলাপী ঋণ আদায়ে নানাবিধ কৌশলের উল্লেখ করে বলেন, খেলাপী ঋণ আদায়ের পাশাপাশি নতুন করে যাতে আর কোন ঋণ খেলাপি হয়ে না পরে সেজন্য যথাযথ মনিটরিং ও তদারকি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নগদ আদায়, পূণঃতফশীল, নবায়ন ও প্রয়োজনে সুদ মওকুফ সুবিধা প্রদানের মাধ্যমে খেলাপি ঋণ হ্রাস করে আনতে হবে।

শনিবার (২৮ মার্চ) রূপালী ব্যাংক পিএলসি যশোর জোনের সকল শাখা মহাব্যবস্থাপক সমন্বয়ে খেলাপী ঋণ আদায় সংক্রান্ত কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়। এ সময় রোকনুজ্জামান খেলাপী ঋণ আদায়ে নানাবিধ কৌশলের উল্লেখ করে বলেন, খেলাপী ঋণ আদায়ের পাশাপাশি নতুন করে যাতে আর কোন ঋণ খেলাপি হয়ে না পরে সেজন্য যথাযথ মনিটরিং ও তদারকি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নগদ আদায়, পূণঃতফশীল, নবায়ন ও প্রয়োজনে সুদ মওকুফ সুবিধা প্রদানের মাধ্যমে খেলাপি ঋণ হ্রাস করে আনতে হবে। রোকনুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

খেলাপি ঋণ আদায়ের পাশাপাশি নতুন সিএমএসএমই ঋণ বিতরণ, লো কষ্ট ও নো কষ্ট আমানত সংগ্রহ, কৃষি ও পল্লীঋণ বিতরণ এবং হোমলোনের প্রতি তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে যশোর জোনের আঠারোটি শাখার ব্যবস্থাপক ও নির্বাহী উপস্থিত ছিলেন। খেলাপি ঋণ আদায় সংক্রান্ত এই কর্মপরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক পিএলসি যশোর জোনের জোনাল ম্যানেজার ও উপ-মহাব্যবস্থাপক মোঃ সাহাদ আলী।

/এমএস/