কোহলিদের বিপক্ষে ২০১ রান করলো সানরাইজার্স

সিটিজেন স্পোর্টস ডেস্ক

আইপিএল ২০২৬ আসরে প্রথম ম্যাচে আজ শনিবার (২৮ মার্চ) মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ। টস হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ২০১ রান করেছে সানরাইজার্স।
পাওয়ার প্লের মধ্যে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে অরেঞ্জ আর্মিরা। তবে একপ্রান্ত আগলে রাখেন অধিনায়ক ইষান কিষান। চতুর্থ উইকেটে ৯৭ রানের জুটি গড়েন ইষান ও হেনরিখ ক্লাসেন।
ক্লাসেন ২২ বলে ৩১ রান করে ফিরলে জুটি ভাঙে। এরপর ইষান ফেরেন ৩৮ বলে ৮০ রান করে। তার ইনিংসে ছিল ৮ চার ও ৫ ছক্কা।
কিষান ফেরার পর সানরাইজার্সের রান দুইশো পার হয় অনিকেত ভার্মার ১৮ বলে ৪৩ রানে ভর করে।
বেঙ্গালুরুর হয়ে ২২ রানে ৩ উইকেট নেন জ্যাকব ডাফি। এছাড়া রোমারিও শেফার্ডও ৩ উইকেট নেন। তবে তিনি ছিলেন খরুচে। চার ওভারে দেন ৫৪ রান।