মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা এ দেশের: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা এ দেশের বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান না দিলে দেশ কখনো এগিয়ে যেতে পারে না।
শনিবার (২৮ মার্চ) স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান দিলে দেশ এগিয়ে যায়। মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা এ দেশের।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধারা দেশের মালিকানার দাবি রাখলেও সবসময় জনগণের মালিকানা প্রতিষ্ঠার পক্ষেই কাজ করেছেন।
আবদুস সালাম ঘোষণা দেন, ভবিষ্যতে মেয়র নির্বাচিত হলে ঢাকা মহানগরীর অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের স্বচ্ছল করার দায়িত্ব ডিএসসিসি গ্রহণ করবে। পাশাপাশি তাদের জন্য বিনামূল্যে চিকিৎসা, আবাসন ও উন্নত পরিবহন সুবিধা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, আমাদের ঠিকানা মুক্তিযুদ্ধ এবং আমাদের ঠিকানা ৭১। আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন আমাদের স্বাধীনতা। স্বাধীনতার সঙ্গে অন্য কোনো রাজনৈতিক অর্জনকে সমানভাবে মিলিয়ে ফেলা উচিত নয়।
মন্ত্রী জানান, মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধবিরোধীদের সঠিক তালিকা প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ হাতে নেওয়া হবে। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের বেতন-ভাতা, আবাসন ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করার বিষয়টিও অগ্রাধিকার পাবে।