আজ যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক

আজ যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক
নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মকর্তাদের বেতন-ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল নিষ্পত্তির সুবিধার্থে আজ (১৯ মার্চ) দেশের শিল্পাঞ্চলগুলোতে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখা হয়েছে।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চ (বুধবার) থেকে ছুটি ঘোষণা করেছে সরকার। আজ ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে ঈদের নির্ধারিত ছুটি। সাধারণ ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকলেও পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল বিক্রয়ের সুবিধার্থে বিশেষ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১৮ ও ১৯ মার্চ পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো সীমিত পরিসরে খোলা থাকবে। ওই দুই দিন সংশ্লিষ্ট শাখাগুলোতে নির্ধারিত সময়ে লেনদেন চলবে।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে গত ১০ মার্চ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারী/কর্মকর্তাদের বেতন-ভাতা ও রপ্তানি বিল ক্রয়ের জন্য বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো আগামী ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে খােলা থাকবে।
ছুটির দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে। আর অফিস চলবে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। ছুটির মধ্যে যেসব কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন তাদের বিধি মোতাবেক ভাতা দিতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।
যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক
বিভিন্ন ব্যাংক আজ সীমিত আকারে তাদের কিছু শাখা খোলা রেখেছে। প্রাইম ব্যাংক আগ্রাবাদ, নারায়ণগঞ্জ, গণকবাড়ী ও টঙ্গী শাখায় সেবা দিচ্ছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ আগ্রাবাদ করপোরেট শাখা, ঢাকার হেড অফিস কমপ্লেক্স, লোকাল অফিস এবং নারায়ণগঞ্জ শাখায় লেনদেন চালু রেখেছে।
ব্র্যাক ব্যাংক মতিঝিল, টঙ্গী, গণকবাড়ী, জয়দেবপুর, সিডিএ অ্যাভিনিউ, রোকেয়া সরণি, রংপুর, ধানমন্ডি-২৭, বড় বাজার, গুলশান নর্থ অ্যাভিনিউ, যশোর ও সিদ্ধিরগঞ্জ শাখা খোলা রেখেছে। সিটি ব্যাংক উত্তরবঙ্গ ও রংপুরের বিভিন্ন শাখার পাশাপাশি পাবনা ও বগুড়াতেও কার্যক্রম চালু রেখেছে। এনসিসি ব্যাংক মতিঝিল, সাভার, জয়দেবপুর ও বাইপাইলসহ গুরুত্বপূর্ণ শাখাগুলোতে সেবা দিচ্ছে।
এছাড়া শাহ্জালাল ইসলামী ব্যাংক তাদের ফরেন এক্সচেঞ্জ শাখা এবং প্রিমিয়ার ব্যাংক মতিঝিল, কারওয়ান বাজার ও গুলশানসহ নির্দিষ্ট কিছু শাখা চালু রেখেছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও চন্দ্রা, বিসিক ও জুবিলি রোডসহ বিভিন্ন শিল্পাঞ্চলীয় শাখায় কার্যক্রম পরিচালনা করছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী বিশেষ ভাতা পাবেন। মূলত তৈরি পোশাক খাতের আর্থিক লেনদেন সচল রেখে ঈদ উদযাপন নির্বিঘ্ন করতেই সরকারের নির্বাহী আদেশে এই বিশেষ ব্যাংকিং কার্যক্রম চালু রাখা হয়েছে।