শিরোনাম

ই-অরেঞ্জের পরিচালক মাসুকুর রহমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ই-অরেঞ্জের পরিচালক মাসুকুর রহমান গ্রেপ্তার
ই-অরেঞ্জের পরিচালক মাসুকুর রহমান

বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের পরিচালক মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) রাতে রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর ধোলাইখাল থেকে ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা এবং পরিচালক মাসুকুর রহমানকে ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, মাসুকুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দায়েরকৃত মামলায় ২১টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

/এসবি/