৪ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

৪ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার সমীকরণ একটু সহজ করতেই হয়তো আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ। ৪১ রানে জিতলেই ফাইনাল খেলবে তাওহীদ হৃদয়ের দল। তবে শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ দল।
ইনিংসের দ্বিতীয় ওভারে দুটির পর সপ্তম ওভারে আরও দুই উইকেট হারিয়েছে দল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৩ রান।
প্রথম ওভারে আসে ৪ রান। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে তানজিদের (১) ব্যাট ছুয়ে যায় উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজের হাতে। উইকেটে এসে পরের বলে বোল্ড হন সৌম্য সরকার (০)। অফ স্টাম্পের সামান্য বাইরের বল কাট করতে গিয়ে তিনি বল স্টাম্পে টেনে এনেছেন।
সপ্তম ওভারের চতুর্থ বলে আউট হন নাজমুল হোসেন। তিনিও তানজিদের মতোই উইকেটের পেছনে ক্যাচ দেন। ২৩ বলে ১৫ রান করেন নাজমুল।
এক বল পরই আউট হয়েছেন অধিনায়ক তাওহীদ হৃদয় (০) । ওমরজাই নিজের বলে নিজেই ক্যাচ নিয়েছেন।
ব্যাট করছেন সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন।