রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫১০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫১০
ঢাকা মহানগর পুলিশের লোগো (ডিএমপি)

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে অভিযানকালে ৬২ হাজার ৭০০ পিস ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা, ৯১ গ্রাম হেরোইন, ১ টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১৩২ টি মোবাইল, ১ টি ট্রাক, ১টি সিএনজি এবং নগদ ৪০ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়।

আকতার হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪১ জন, লালবাগ বিভাগে ৪০ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৩৮ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১৯৭ জন, গুলশান বিভাগে ৪০ জন, উত্তরা বিভাগে ৩০ জন ও গোয়েন্দা বিভাগে ৮ জন রয়েছে।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

/এসবি/