খুলনায় পুলিশের ওপর চাপাতি হামলা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে পুলিশ পরিদর্শক শাহ আলমকে গুরুতর জখম করার ঘটনায় করা মামলার প্রধান আসামি মিরাজ ওরফে স্পিকার মিরাজসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার কলাবাগান এলাকা এবং খুলনা সদর থানার টুটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অপর আসামি হলেন মো. ইব্রাহিম গাজী।
লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন বলেন, গত ৯ অক্টোবর খুলনা মহানগরীর সদর থানার কলেজিয়েট স্কুলের সামনে দিয়ে রিকশায় করে পুলিশ ক্লাবে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম। এ সময় তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথরোধ করে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় ধারালো চাপাতির কোপে তার দুই হাতের কবজি গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি বলেন, তার হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সার্জারি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।এ ঘটনায় খুলনা জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই মো. আওয়াল হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
আসামিদের বিষয়ে এসআরবির এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার মিরাজ ওরফে স্পিকার মিরাজের অপরাধের আগের তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আড়ংঘাটা ও সদর থানায় তার বিরুদ্ধে গুরুতর আঘাত, চুরি ও ডাকাতিসহ একাধিক মামলার তথ্য রয়েছে। অন্যদিকে, ইব্রাহিম গাজীর বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজ ও ইব্রাহিম ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য খুলনা মহানগর পুলিশের সদর থানায় হস্তান্তর করা হবে।

ছিনতাইকারীদের চাপাতির কোপে পুলিশ পরিদর্শক আহত