রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে ওয়ার্ড বিএনপির সভাপতি আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে
ওয়ার্ড বিএনপির সভাপতি আটক
চাঁদাবাজির অভিযোগে আটক বিএনপি নেতা মিজানুর রহমান। ফাইল ছবি

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমানকে (স্বপন) আটক করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২-এর সদস্যরা তাকে আটক করেন।

সোমবার (৫ অক্টোবর) শেরেবাংলা নগর এলাকা থেকে মিজানুর রহমানকে আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এই বিএনপি নেতাকে আটকের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চাঁদাবাজির অভিযোগে তাঁকে আটক করা হয়েছে বলে এসআরবি জানিয়েছে।

পুলিশ ও এসআরবি সদস্যদের ভাষ্য, মিজানুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে গার্মেন্টস থেকে চাঁদাবাজি, নিউরোসায়েন্সেস হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদাবাজি এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে।

/বিবি/