রাজধানীজুড়ে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫৩৮

সিটিজেন জার্নাল ডেস্ক

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (৩১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অভিযানে রমনা বিভাগ ২৭ জন, লালবাগ ৬৯, ওয়ারী ৭৪, মতিঝিল ৫৯, তেজগাঁও ৬৩, মিরপুর ১৭৫, গুলশান ৩৭ এবং উত্তরা বিভাগ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ১০৪০ পিস ইয়াবা, ৯০ পুরিয়া হেরোইন, ২২২ পুরিয়া গাঁজা, ৫টি মোবাইলফোন, ২টি চাকু, ১টি প্রাইভেটকার, ১টি মোটরসাইকেল ও ১৩৮২০ টাকা জব্দ এবং দুইজন ভিক্টিমকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫২৫