দুই বছর না যেতেই ফিকে হয়েছে গণঅভ্যুত্থানের স্বপ্ন: তানিয়া রব

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের দেখা স্বপ্ন দুই বছর না যেতেই ফিকে হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহসভাপতি তানিয়া রব। একই সঙ্গে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন তিনি।
তানিয়া রব বলেন, ২৪-এর অভ্যুত্থান এবং ৫ আগস্ট চোখের সামনে জলজ্যান্ত সত্য দেখার পরও দুই বছর যেতে না যেতেই সেই স্বপ্নগুলো ফিকে হয়েছে। নির্বাচিত সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে– এমনটাই কথা ছিল। কিন্তু নির্বাচিত হওয়ার পর রাতারাতি তারা যদি অঙ্গীকার ভুলে যায়, তবে সামনে তারা কোন অঙ্গীকার পূরণ করবে?
শনিবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তানিয়া রব বলেন, অন্তর্বর্তী সরকারের যথেষ্ট ভূমিকা রয়েছে। তারা বলেছিল, খোলামেলা সমালোচনা করুন। কিন্তু আজ এমন সমালোচনা তৈরি হয়েছে যেখানে ‘মব সংস্কৃতি’ পাথরের মতো গেড়ে বসেছে। চিকিৎসকদের ঘটনা বা অন্যান্য বিষয়গুলো থেকে আমাদের এই মব সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, গত কয়েক মাসে শিশু ও নারী অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চরম আকার ধারণ করেছে। ধর্মের নামে রাজনীতি ও অপসংস্কৃতির চর্চা রোধে এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

লংমার্চের ৭৭৮ গাড়ি থেকে পদ্মা সেতুতে টোল আদায় পৌনে ৮ লাখ টাকা