তারেক রহমানের উপহার পাওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা

রাজবাড়ী সংবাদদাতা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপহার পাওয়া দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
রাজবাড়ী থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান জানান, হামলার ঘটনায় গফুর মল্লিকের পালক ছেলে বাতেন মল্লিক রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এতে নান্নু শেখ, সাদ্দাম শেখ, রেজাউল ইসলাম নাজিরসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
গফুর মল্লিকের ছেলে বাতেন মল্লিক জানান, শুক্রবার সন্ধ্যার পর একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ভাঙচুর করে। তারা ঘরে থাকা ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ওসি খোন্দকার জিয়াউর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ৭৫ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিক দীর্ঘদিন ধরে বাস-ট্রেনে নাড়ু বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার এই অদম্য জীবনসংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ৩০ অক্টোবর তারেক রহমানের নির্দেশে তাকে ১ লাখ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।