রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫৭৭

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫৭৭
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৫৭৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের মধ্যে শুধু মিরপুরেই ১৪১ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে ৫৫টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃত অন্যদের মধ্যে রমনা বিভাগে ৩৭ জন, লালবাগ বিভাগে ৪২, ওয়ারী বিভাগে ৯৪, মতিঝিল বিভাগে ৮৫, তেজগাঁও বিভাগে ৯০, গুলশান বিভাগে ৪৬, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।

অভিযানকালে ১৫০ গ্রাম গাঁজা, ২ হাজার ৫৩৯টি ইয়াবা, ১ দশমিক ৮৫ গ্রাম হেরোইন, ৩টি মোটরসাইকেল, ৮টি মোবাইল ফোন, ১ হাজার ৫০০ টাকা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার উদ্ধার করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৭৭ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

/এফআর/