শিরোনাম

রাজশাহীতে গ্রেপ্তার ১০

রাজশাহী সংবাদদাতা
রাজশাহীতে গ্রেপ্তার ১০
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

রাজশাহী নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৩০ মে) দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে, ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ১ জন ও অন্যান্য মামলায় ৩ জন আসামি রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

/এসবি/