ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

সিটিজেন জার্নাল ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মো. গোলাম রব্বানী শামীমকে (৩৮) মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গোলাম রব্বানী শামীম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিটির সদস্য। এছাড়া তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টা ১০ মিনিটের দিকে নবোদয় হাউজিংয়ের ওই বাসায় অভিযান চালিয়ে শামীমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ বোতল ‘কফ সিরাপ’ ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তের বরাতে জানা গেছে, গোলাম রব্বানী শামীম মোবাইল ফোনে নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং দলটির ঝটিকা মিছিল ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যেই তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।

‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতি আটক