রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪০১

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের মধ্যে শুধু মিরপুর থেকেই ৭১ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৬টি মামলা দায়েরের পাশাপাশি অস্ত্র, মাদকদ্রব্য ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে– একটি তলোয়ার, একটি চাপাতি, লোহার রডের মাথায় সংযুক্ত একটি ধারালো গোলাকৃতির চাকতি, একটি লোহার রড, ৯৫ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ৬৬৮ গ্রাম গাঁজা এবং একটি প্রাইভেটকার।
আকতার হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৪ জন, লালবাগে ৩৪ জন, ওয়ারীতে ৫১ জন, মতিঝিলে ৬৮ জন, তেজগাঁওয়ে ৭৪ জন, মিরপুরে ৭১ জন, গুলশানে ৩৬ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

রাজধানীজুড়ে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৯২