ভারতে পাচারকালে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

যশোর সংবাদদাতা
যশোর সংবাদদাতা
ভারতে পাচারকালে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১
আটক পাচারকারী রিপন হোসেন

ভারতে পাচারকালে যশোরের শার্শা উপজেলায় ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেন (৪১) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দ করা এসব সোনার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের একটি মার্কেট থেকে স্বর্ণসহ রিপনকে আটক করা হয়। রিপন উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল বাগআঁচড়া বাজারের ‘বাবু সুপার মার্কেট’ এলাকায় অভিযান চালায়। সেখান থেকে রিপনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৌশলে লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত এসব স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৪৩৮ গ্রাম, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।

লে. কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটক পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

/এফআর/