ফিফার কাছে ক্ষমা চাইলো ইনফান্তিনো

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিজেন স্পোর্টস ডেস্ক
ফিফার কাছে ক্ষমা চাইলো ইনফান্তিনো
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো

বাণিজ্যিক স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের গোপন পরিকল্পনা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) ফাঁস হওয়ার পর ফিফা কাউন্সিলে ক্ষমা চেয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফিফা অ্যাপে এক ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন তিনি।

ভিডিও বার্তায় জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্প সংক্রান্ত যোগাযোগ ও পরামর্শ প্রক্রিয়ার ভুলের জন্য আমি শুরুতেই ক্ষমা চেয়েছি। তবে এটি কেবল একটি প্রস্তাব ছিল, চূড়ান্ত চুক্তি নয়।

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারম্যান ও ফিফা সহ-সভাপতি ডেবি হিউইট বলেন, দীর্ঘ আলোচনার পরও মূল প্রশ্নগুলোর কোনো উত্তর পাওয়া যায়নি। আমরা যেসব নথিপত্র (এফএফই সংক্রান্ত) চেয়েছিলাম, তার একটারও উত্তর দেওয়া হয়নি। আমি মনে করি, ওই প্রশ্নগুলোর উত্তর যদি তিনি দিতে না পারেন, তবে তিনি ফিফা সভাপতির দায়িত্ব পালনের যোগ্য নন। যদি অনুশোচনা এতটাই গভীর হয়, তবে সেই নথিপত্রগুলো কাউন্সিলের সামনে প্রকাশ করছেন না কেন?

এদিকে, ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা ইউয়েফা ইনফান্তিনোর এই কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করে তার পদত্যাগের দাবি করেছে। ইউয়েফা ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং এফএফই সম্পর্কিত সমস্ত নথি প্রকাশের দাবিতে যুক্তরাষ্ট্রের তিনটি আদালতে মামলা দায়ের করেছে।

/এসবি/