শিরোনাম

রাজধানীজুড়ে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৩২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীজুড়ে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৩২
ডিএমপির লোগো

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (৮ জুলাই) এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৬ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ৪৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি শুটার মেশিন, একটি কাঠ কাটার মেশিন, একটি গ্র্যান্ডিং মেশিন ও একটি স্ট্যান্ড ফ্যান উদ্ধার করা হয়।

নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৫০ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৩ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৯ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৯ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৪৯ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১০৭ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৫ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৩৭ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৩ জন।

অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

/এসবি/