চট্টগ্রামের সাবেক ডিসি ইলিয়াস গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সাবেক ডিসি ইলিয়াস গ্রেপ্তার
চট্রগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন

চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনকে পুলিশের ভ্যানে তোলার পরও মারধর করা হচ্ছে। এ সময় উপস্থিত কয়েকজনকে মারধর না করার জন্য বলতে শোনা যায়। আটকের সময় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহ-সভাপতি মোতাহার হোসেন নিলয় এবং ৩২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ জাবেদকে ঘটনাস্থলে দেখা যায়।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, ধানমন্ডি ২৭ নম্বর থেকে চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেনকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচাই বাছাই চলছে।

/এসবি/