মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার
সিটিজেন জার্নাল ডেস্ক

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা ও মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার রাতে পল্লবী থানা-পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিনও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার প্রচারকে কেন্দ্র করে মিরপুর এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টায় সংশ্লিষ্টতার অভিযোগে তসলিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, মিরপুরের ১০ ও ১১ নম্বর এলাকায় গার্মেন্টস শ্রমিকদের অর্থের বিনিময়ে সংগঠিত করে সহিংসতা, হামলা ও ভাঙচুরের পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন তসলিম।
গোয়েন্দা ও স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন তসলিম চৌধুরী। তিনি মিরপুরের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের আর্থিক বিষয়গুলো দেখভাল করতেন।
এছাড়া কারাগারে বন্দী কামাল আহমেদ মজুমদার ও তার ছেলে শাহেদ মজুমদারের সঙ্গে নিয়মিত দেখা করতেন। গত সোমবার কেরানীগঞ্জ কারাগারে গিয়ে সর্বশেষ তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তসলিম।
মিরপুরে সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তসলিম চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

চট্টগ্রামের সাবেক ডিসি ইলিয়াস গ্রেপ্তার