সুপ্রিম কোর্টে প্রবেশ ও বের হওয়া নিয়ে জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদারে প্রবেশ ও বহির্গমন গেট ব্যবহারে নিয়ন্ত্রণ, পরিচয়পত্র বহন এবং প্রবেশপথে তল্লাশির বিষয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের নিরাপত্তা আরও সুসংহত করতে উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থী জনগণের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য প্রবেশ ও বহির্গমন গেট নিয়ন্ত্রণ, পরিচয়পত্র যাচাই এবং নিয়মিত নিরাপত্তা তল্লাশি জোরদার করতে হবে।
এতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ ও বের হওয়ার জন্য ৩ নম্বর মাজার গেট এবং আউটার গেট (বার কাউন্সিল ভবনসংলগ্ন) ব্যবহার করতে হবে। ন্যায় সরণি গেট দিয়ে একমুখী চলাচল করতে হবে। অর্থাৎ, ওই গেট দিয়ে শুধু সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বের হওয়া যাবে। প্রশাসনিক জামে মসজিদসংলগ্ন গেট সার্বক্ষণিক বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশের সময় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রবেশপথে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনে আগত ব্যক্তিদের তল্লাশি করবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
প্রধান বিচারপতির আদেশক্রমে জারি করা এ নির্দেশনা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

নামের মিলে এক বছর কারাভোগ, আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের