৭ দিনের রিমান্ডে সাবেক এমপি দোলন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ দিনের রিমান্ডে সাবেক এমপি দোলন
সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এস এম আতাউল হক দোলন

রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এস এম আতাউল হক দোলনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২০ নভেম্বর) ধানমন্ডি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে, একই দিন মামলার তদন্তের স্বার্থে আতাউল হক দোলনকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করে পুলিশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আতাউল হক দোলন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তার বাড়ি উপজেলার গুমানতলী গ্রামে। তার বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগসহ মোট ৭টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

/এসবি/