মির্জা আব্বাসকে ‘হুমকি’, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে মানহানিকর বক্তব্য এবং অপরাধমূলক ভয়ভীতি দেখানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার আবেদনটি করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম।
বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইতিমধ্যে মামলার আবেদন জমা দেওয়া হয়েছে। সকাল ১১টার দিকে মামলার আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীক নিয়ে মির্জা আব্বাসের বিরুদ্ধে নির্বাচন করে বিপুল ভোটে পরাজিত হন। নির্বাচনের সময় থেকে তিনি বিভিন্ন মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন।
অভিযোগে আরও বলা হয়, নির্বাচনে পরাজয়ের পর নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন অনলাইন মাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রচার করছেন এবং বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন।
সর্বশেষ গত ৫ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যসহ কয়েকটি অনলাইন সংবাদ প্রকাশিত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিমিনাল র্যাংকিংয়ে নাম্বার ওয়ান গডফাদার মির্জা আব্বাস’– এ ধরনের বক্তব্য অত্যন্ত মানহানিকর ও নিন্দনীয়। এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে দিয়ে মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে।
মামলার আবেদনে আরও বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং ইচ্ছাকৃতভাবে মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ার ক্ষুণ্ণ করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রকাশ করেছেন, যা শিষ্টাচার ও সভ্যতার রীতিনীতির পরিপন্থী এবং মানহানিকর।