শিরোনাম

প্রতারণা মামলায় বিদিশার কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা জারি

আদালত সংবাদদাতা
প্রতারণা মামলায় বিদিশার কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা জারি

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে এক মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম বুধবার (২০ মে) এ রায় ঘোষণা করেন।

রায়ে কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রি করা নিয়ে প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় এ মামলা করেন মোশাররফ হোসেন সিকদার নামের এব ব্যবসায়ী।

বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান (হিরণ) জানান, বিদিশা পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

/এফসি/