মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চেয়ে ডিএমটিসিএলকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মেট্রোরেলে চলমান ট্রেন ও স্টেশনগুলোতে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) আইনি নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে নোটিশে গ্রামীণফোন, বাংলালিংক এবং রবি আজিয়াটা (এয়ারটেল)-কে মেট্রোরেল এলাকায় মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনের অনুমতি ও অবকাঠামোগত সুবিধা দেওয়ার দাবি জানানো হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) জনস্বার্থে এই লিগ্যাল ডিমান্ড নোটিশটি পাঠিয়েছেন বিইউবিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিইউএলএ) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম রাশিদুল ইসলাম রাশেদ।
নোটিশে বলা হয়েছে, সাম্প্রতিক তথ্য অনুযায়ী মেট্রোরেলে প্রতিদিন প্রায় ৪ লাখ যাত্রী চলাচল করছেন। কিন্তু চলমান ট্রেনে বা স্টেশনে নেটওয়ার্কের দুর্বলতা ও অনুপস্থিতির কারণে যাত্রীরা জরুরি ফোনকল করতে পারেন না। এতে সাধারণ যাত্রীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।
নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং লিখিতভাবে নোটিশদাতাকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

মেট্রোরেলের দুই প্রকল্পের ব্যয় বাড়ছে ১ লাখ ২১ হাজার কোটি টাকা