শিরোনাম

আমরা কখনো দুর্নীতি প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেবো না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
আমরা কখনো দুর্নীতি প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেবো না: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছবি: সংগৃহীত

দুর্নীতিকে কখনো প্রশয় দেননি এবং ভবিষ্যতেও দেবেন না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এই মন্তব্য করেন।

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতি বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এসব বিষয়ে সময় নষ্ট না করে সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। ফোকাস দেওয়া উচিত কীভাবে দেশকে এগিয়ে নিতে পারবো, কীভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারবো।’

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, ‘দুর্নীতি যারা করবে, দুদক দুদকের মতো কাজ করবে। তবে আমরা কখনো দুর্নীতি প্রশ্রয় দেইনি আর ভবিষ্যতেও দেবো না।’

/বিবি/