শিরোনাম

ঠাকুরগাঁওয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
ঠাকুরগাঁও সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত
বিজয়ী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর রহমান।

আলোচনা সভায় বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তামিম হাসান। তিনি পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, পরিবেশ ক্লাবের সদস্য ও সাংবাদিকরা।

আলোচনা সভা শেষে পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

/এসআর/