শিরোনাম

ঠাকুরগাঁওয়ে অডিটোরিয়ামের পেছন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও সংবাদদাতা
ঠাকুরগাঁও সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ে অডিটোরিয়ামের পেছন থেকে যুবকের মরদেহ উদ্ধার
সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে

ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া এলাকায় পৌর অডিটোরিয়ামের পেছন থেকে রুমন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) সকাল ১১টার দিকে পৌর অডিটোরিয়ামের কেয়ারটেকার রান্নাঘরের পেছনের গেলে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি পুলিশকে জানালে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মৃত রুমনের গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার ময়দানদিঘী এলাকায়। বর্তমানে তিনি তার মায়ের সঙ্গে দিনাজপুর পৌরসভার রাজবাড়ী এলাকায় থাকেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

এ সময় পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার (ওসি) মো. শাহজাহান আলী জানান, নিহত ব্যক্তি কী কারণে ঠাকুরগাঁওয়ে এসেছিলেন এবং তার মৃত্যুর পেছনে কোনো রহস্য রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এসআর/