ঠাকুরগাঁও-১ উপনির্বাচন প্রত্যাখ্যান জামায়াতের, শনিবার বিক্ষোভে ডাক

ঠাকুরগাঁও সংবাদদাতা

অনিয়ম ও কারচুপির অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামী। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে দলটি। শুক্রবার (৩০ অক্টোবর) জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন এ কর্মসূচির ঘোষণা দেন।
দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের দিন ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। অথচ ফলাফলে নিজেদের মতো করে ভোটের শতাংশ দেখানো হয়েছে।
তিনি বলেন, বিএনপিকে ভোট না দিলে বাড়িতে থাকতে পারবে না– এমন হুমকি দিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করা হয়েছে। পরে জোরপূর্বক ও টাকা দিয়ে ধানের শিষে ভোট দিতে বাধ্য করা হয়েছে।
দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, নির্বাচনে ব্যাপক জাল ভোট দেওয়া হয়েছে। এতে জড়িত হিসেবে যাদের আটক করা হয়েছিল, তাদেরও ছেড়ে দেওয়া হয়েছে।
জামায়াতের এই প্রার্থী আরও অভিযোগ করেন, ভোট গণনার সময় পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। অনেককে মেরে মারাত্মকভাবে আহত করা হয়েছে। এখন বিভিন্ন স্থানে আমাদের (জামায়াত) লোকদের ওপর হামলা করা হচ্ছে। প্রশাসনের সহায়তা আমরা ঠিকভাবে পাইনি।
প্রসঙ্গত, রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাথমিক ফলাফলে, ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের ছোটভাই।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম ঘোষিত ফলাফলে নির্বাচনে ৯৬ হাজার ৫১৩ ভোট পেয়ে ২য় স্থান অর্জন করেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কে কত ভোট পেলেন