ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: বিএনপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

সিজেডএন ডেস্ক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, প্রচারণায় বাধা দেওয়া এবং দলীয় ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। তিনি দাবি করেন, বারবার নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তাকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী বলেন, নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে প্রচার-প্রচারণার সময় তিনি বাধার সম্মুখীন হয়েছেন। এ সময় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে বাধা দিয়েছেন বলে সরাসরি অভিযোগ করেন তিনি।
দেলাওয়ার হোসেন আরও বলেন, নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর ফেস্টুন ও ব্যানার প্রকাশ্যে ছিঁড়ে ফেলা হচ্ছে। দলীয় কর্মীদের প্রচার-প্রচারণায় অংশ নিলে হুমকি দেওয়া হচ্ছে। এসব বিষয়ে নির্বাচন কমিশন ও জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে একাধিকবার সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে জানান তিনি।
তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে অতীতের মাগুরা মার্কা নির্বাচনের মতো আরেকটি নির্বাচন হলে তা সাধারণ ভোটাররা কখনোই মেনে নেবেন না। সংবাদ সম্মেলনে দেলাওয়ার হোসেনের সঙ্গে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান এবং জেলা সেক্রেটারি আলমগীর হোসেনসহ দলের স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এনসিপি পুনর্গঠন: পাটওয়ারী ও হাসনাতের পদোন্নতি, দৌড়ে পিছিয়ে সারজিস ও আসিফ