ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইল সংবাদদাতা
টাঙ্গাইল সংবাদদাতা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইলে ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এতে আরও দুজন আহত হন। সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোরে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় যমুনা সেতু অভিমুখী একটি ট্রাকের পেছনে পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ব্যক্তি নিহত হন। আহত হন আরও দুজন। নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ জানান, হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/