সৌদি আরবে মিসাইল হামলায় নিহত মোশাররফ কফিনে ফিরলেন বাড়ি

টাঙ্গাইল সংবাদদাতা

সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় নিহত প্রবাসী শ্রমিক মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২০ মার্চ) আসরের নামাজের পর জানাজা শেষে তার মরদেহ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
মোশারফ হোসেন ওই গ্রামের মো. সুরজত আলীর ছেলে। তিনি প্রায় ৮ বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন। গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল-খারিজ শহরের আল-তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে প্রাণ হারান।
শুক্রবার সকাল ১১টার দিকে মোশাররফের মরদেহ বহনকারী সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট (এসভি ৮০৬) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খানও উপস্থিত ছিলেন।
সখীপুরের গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, বেলা দেড়টার দিকে মোশাররফের মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়ি গ্রামের বাড়িতে এসে পৌঁছে। এ সময় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। আসরের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।