শিরোনাম

ভাসানীর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
ভাসানীর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৫টার দিকে টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত ভাসানীর মাজার প্রাঙ্গণে পৌঁছে তিনি প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় তারেক রহমানের সঙ্গে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড প্রদান কর্মসূচিতে অংশ নেন।

/এসএ/